খেজুরের তৈরি প্রথম সফট ড্রিংকস আনলো সৌদি আরব

 খেজুরের তৈরি প্রথম সফট ড্রিংকস আনলো সৌদি আরব



মরুর দেশ সৌদি আরবে রচিত হলো পানীয় জগতের নতুন ইতিহাস। পবিত্রভূমি খ্যাত এই দেশটি খেজুরের তৈরি প্রথম কোমল পানীয় বা সফট ড্রিকংস বাজারে এনেছে। মধ্যপ্রাচ্যের দেশের তৈরি এই পানীয়ের নাম ‘মিলাফ কোলা’। স্বাদ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে এই কোলা এনেছে দেশটি


খেজুরের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য পণ্য উদ্ভাবনে কাজ করা থুরাথ আল–মদিনার মাধ্যমেই তৈরি হয়েছে খেজুরের ড্রিংকসের সূচনা। গত নভেম্বরে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে এই পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল–ফাদলি ও থুরাথ আল–মদিনা কোম্পানির সিইও বান্দার আল–কাহতানি।


প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই ‘মিলাফ কোলা’। আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এটি। স্বাদ ও পুষ্টির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে। স্থানীয় ও বিশ্ববাজারে এটি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন তারা।

মিলাফ কোলার উৎপাদক প্রতিষ্ঠান আরও জানায়, সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে। প্রচলিত কোমল পানীয়ের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন।


"সংবাদসূত্র: জানার জানালা"

Post a Comment

Previous Post Next Post